ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা নিহত ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভূসিবোঝাই একটি ট্রাকের পিছনে আলুবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কা লেগে আলু বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার ও নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার দামোদরপুর শৌলা এলাকার মাদ্রাসার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন, খুলনার পাইকগাছা উপজেলার ট্রাক চালক হানিফ মন্ডল (৫০) ও তার সহকারী একই এলাকার বেতবুনিয়া গ্রামের শরিফুল ইসলাম (৪৩)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে আগে থেকেই ভূসি বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে বগুড়া অভিমুখে দ্রুতগামী অপর একটি আলু বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পিছনে ধাক্কা দেয়। এ ঘটনায় আলু বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায় এবং ট্রাকের ভিতরে ড্রাইভার ও হেলপার আটকে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের কেবিন থেকে ট্রাকের হেলপার শরিফুলের মরদেহ ও ড্রাইভার হানিফ মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ড্রাইভার হানিফ মন্ডলের মৃত্যু হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।  মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা নিহত ২

আপডেট টাইম : ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬