ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

       উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনের সভাপতিত্বে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এতে অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাহানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায় প্রমুখ।

       শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপজেলার সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি বিনামূল্যে পাঁচ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

       উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ এর আওতায় রোপা আমন মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সুবিধাভোগী প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এতে করে সাড়ে তিন হাজার বিঘা জমিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রোপা আমন চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবেন। কৃষকদের মাঝে ব্রিধান-৮৭, ব্রিধান-৪৯, ব্রিধান-৭৫, ব্রিধান-১০৩, বিনা-৭, বিনা-১৭ জাতের রোপান আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

আপডেট টাইম : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬