ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হবে YOUNGO-UNFCCC-এর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক যুব জলবায়ু সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু কাঠামো কনভেনশনের (UNFCCC) যুব ও শিশুদের অফিসিয়াল কনস্টিটুয়েন্সি YOUNGO-এর অন্যতম ফ্ল্যাগশিপ উদ্যোগ Regional Conference of Youth (RCOY) Asia Pacific 2026 প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই মর্যাদাপূর্ণ যুব সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচিত হওয়াকে দেশের যুব নেতৃত্ব ও আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনটি আয়োজন করছে দেশের যুব নেতৃত্বাধীন সংগঠন SEECTO Bangladesh। সহ-আয়োজক হিসেবে রয়েছে উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কম্বোডিয়া, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, নেপাল, তাজিকিস্তানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১০টি দেশের মোট ১২টি সংগঠন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, Regional Conference of Youth (RCOY) হলো YOUNGO স্বীকৃত একটি আনুষ্ঠানিক আঞ্চলিক যুব প্রক্রিয়া, যার মাধ্যমে স্থানীয়, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের তরুণদের মতামত বৈশ্বিক জলবায়ু আলোচনার সঙ্গে সংযুক্ত করা হয়। বিভিন্ন দেশের Local Conference of Youth (LCOY) থেকে প্রাপ্ত জাতীয় যুব বিবৃতি এবং আঞ্চলিক পরামর্শের ভিত্তিতে একটি আঞ্চলিক যুব বিবৃতি প্রণয়ন করা হয়। পরবর্তীতে তা বৈশ্বিক যুব বিবৃতির অংশ হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (COP)-এ যুবসমাজের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতে ব্যবহৃত হয়।

প্রতি বছর বিশ্বের সাতটি অঞ্চলে সাতটি RCOY অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, অভিযোজন, প্রশমন এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে যৌথ সুপারিশ প্রণয়ন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রথমবারের মতো YOUNGO-এর স্বীকৃত এই আঞ্চলিক যুব জলবায়ু প্রক্রিয়ার নেতৃত্ব দেবে। এর মাধ্যমে দেশের তরুণদের বৈশ্বিক জলবায়ু কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আরও কার্যকর অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

SEECTO Bangladesh জানায়, RCOY APAC 2026 শুধু একটি আন্তর্জাতিক সম্মেলন নয়; এটি বাংলাদেশের যুবসমাজকে বৈশ্বিক জলবায়ু নেতৃত্বে আরও শক্তিশালীভাবে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পাশাপাশি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তরুণদের মধ্যে সহযোগিতা, জলবায়ু ন্যায়বিচার এবং সমাধানভিত্তিক উদ্যোগকে আরও সুসংহত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগ সফল করতে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজের সংগঠন (CSO) এবং যুব নেতৃত্বাধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হবে YOUNGO-UNFCCC-এর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক যুব জলবায়ু সম্মেলন

আপডেট টাইম : ০৭:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬