ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী দুই যুবকের কারাদণ্ড

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামির অভিযোগে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জুলাই) দুপুরে মাদক সেবন করে মাতলামির অভিযোগে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাবা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার আব্দুর সাত্তারের ছেলে আবদুল্লাহ (২৭) এবং পূর্বপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোর্সালিন ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল্লাহ গাঁজা এবং মোর্সালিন টাপেন্টাডল সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিলেন। এ সময় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামির ঘটনায় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রোববার দুপুরেই তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী দুই যুবকের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬