ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক

 নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার মতো এক ভয়াবহ ও নৃশংস ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মনিরা বেগম (২২) ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের কন্যা এবং অভিযুক্ত স্বামী মোঃ ফরহাদ হোসেন পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ফরহাদ হোসেন ধারালো ছুরি দিয়ে স্ত্রী মনিরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক ফরহাদ পালানোর চেষ্টা করলে হাসপাতালে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে হারিয়ে নিহত মনিরার স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনদের হৃদয়বিদারক কান্নায় উপস্থিত সবার চোখ ভিজে ওঠে।

ঘটনার পরপরই পত্নীতলা সার্কেলের এএসপি শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক

আপডেট টাইম : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬