ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

মিজান,দৌলতপুর:
বাংলাদেশ স্কাউটসের কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলার জেলা কমিশনার মো. জাকারিয়া, জেলা সম্পাদক আশরাফুল হক, কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের উপ-পরিচালক এ কে এম আশিকুজ্জামান এবং জেলা স্কাউট লিডার আব্দুর রহিম।
পরিদর্শনকালে প্রতিনিধিদল উপজেলার খলিশাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিফায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয় এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ইউনিটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তারা ইউনিট পরিচালনা, প্রশিক্ষণ কার্যক্রম, রেজিস্টার সংরক্ষণ, কুচকাওয়াজ, শৃঙ্খলা ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন।
এ সময় অতিথিরা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সমাজসেবার চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রমকে আরও শক্তিশালী ও নিয়মিতভাবে পরিচালনার ওপর তারা গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে অতিথিরা সংশ্লিষ্ট স্কাউট ইউনিটগুলোর কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও মানসম্মত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে দৌলতপুর উপজেলা স্কাউটস কমিশনার শাহরিয়ার জাহান, উপজেলা স্কাউটস সম্পাদক আবুল কালাম আজাদ, সহকারী লিডার ট্রেইনার (এএলটি) বকুল হোসেন, উপজেলা স্কাউট লিডার ও উডব্যাজার মিজানুর রহমান এবং উডব্যাজার মশিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কাউট লিডার, শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিথিরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে দুটি করে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের বৃক্ষরোপণ, পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অতিথিরা বলেন, স্কাউটিং শুধু শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয় না, বরং পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

আপডেট টাইম : ০৭:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬