ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার টাকাও গেছে,স্বপ্নও গেছে: ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, টাকার লোভে বাবা মা ৮ বছরের শিশুকে বিয়ে দিলেন ৪৫ বছরের ছেলের সাথে, এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২ তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির

শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার

শার্শা বেনাপোল: যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ লিটার বাংলা মদসহ মো. সাদ্দাম হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শার্শা থানার বাগুড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শ্রীকান্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা গ্রামের ওহিদুজ্জামান ওরফে অহিদের কাঠের মিলের বিপরীত পাশের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া এলাকার রেজাউল মার্কেটের পেছনের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মিজানুর রহমান।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “শার্শা উপজেলায় কোনো ধরনের মাদক বিক্রি বা সরবরাহ করতে দেওয়া হবে না। মাদক বিক্রির সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার

শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬