ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী পালন বিয়ের প্রলোভনদেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ রোভার স্কাউট জীমকে সব কার্যক্রম থেকে বিরত রাখল বাংলাদেশ স্কাউটস ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: শিয়াল ঠেকানোর ‘বৈদ্যুতিক ফাঁদ’ নাকি অসাবধানতা? এলাকা জুড়ে রহস্য বৃষ্টি উপেক্ষা করে নিজেদের জানান দিল মোহনপুর, ৫-২ গোলে দুর্দান্ত জয় আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪ ভেড়ামারায় বিনামূল্যে  গাছের চারা বিতরণ দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী

পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী পালন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হজরত মুহাম্মদ (সা.)-এর ১৪৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র মৌলভী শিক্ষক আলফাজ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায়বিচার, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে মহানবী (সা.)-এর উম্মতের কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন

পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী পালন

আপডেট টাইম : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬