ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ,ছুরি দেখিয়ে হুমকি কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু এস্কেভেটরের চাপায় ৭০ বছরের বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’ গ্রেপ্তার আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা এনজিওতে ফাঁকা চেক-স্ট্যাম্প দিয়ে বিপাকে চাপাই এর রুমা শতবর্ষের ইসলামপুর ক্লাব: মাঠ থেকে মঞ্চে রাজশাহীতে প্রয়াত সাইদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ,ছুরি দেখিয়ে হুমকি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে ফার্মেসিতে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি, কর্মচারীকে মারধর ও দোকান মালিককে ছুরি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ ২৬ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ফার্মেসির মালিক সোহেল আহমদ (৩০)।
অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে শমসেরনগর বাজারের ভানুগাছ রোডেরস্হ কালীবাড়ি এলাকায় সোহেল আহমদের এস এস ড্রাগহাউস ফার্মেসিতে মো.শিহাব মিয়া (২০) প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, প্রেসক্রিপশন দেখিয়ে কর্মচারীর সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এক কর্মচারীকে কিল-ঘুষি মারার অভিযোগ করা হয়েছে।
তার আত্মচিৎকার শুনে দোকানের পেছন থেকে সোহেল আহমদ এগিয়ে এলে অভিযুক্ত  হাতে থাকা ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দোকান থেকে বের হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি স্থানীয় বণিক কল্যাণ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয় বলে অভিযোগকারী দাবি করেছেন। তার কাছে ঘটনার সিসিটিভি ফুটেজ ও সাক্ষী রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনার পর হুমকি-ধমকি পাওয়ার দাবি করে নিজের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
অভিযোগে শিহাব মিয়ার বিরুদ্ধে কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার দাবিও করা হয়েছে। তবে এসব দাবির স্বতন্ত্র সত্যতা যাচাই করা হয়নি।
অভিযোগকারী ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।
এ বিষয় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন বলেন – অভিযোগ পেয়েছি তদন্তের জন্য শমশেরনগর পুলিশ ফাড়িতে পাটিয়েছি। তদন্ত হলে ঘটনার বিস্তারিত আরও পরিষ্কার হবে।
এ বিষয়ে মো.শিহাব মিয়ার বক্তব্য নেওয়ার জন্য মোঠো ফোনে একাধিক বার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে

কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ,ছুরি দেখিয়ে হুমকি

আপডেট টাইম : ০৭:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬