ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বদলির আদেশের পরও বহাল তবিয়তে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ৭ কারারক্ষী।। ভুয়া ফেসবুক আইডি সনাক্ত ও আইনী ব্যবস্থা গ্রহনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজশাহী প্রেসক্লাবের কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ একে বাঁচাতে গিয়ে দুজনেরই নিথর দেহ, ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৯ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার মুন্সিপাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মশক নিধন অভিযান চালানো সম্পন্ন নাগরপুরে শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে  নওগাঁর পাটচাষিরা ভালো ফলন ও দামে খুব খুশি

একে বাঁচাতে গিয়ে দুজনেরই নিথর দেহ, ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

হাবিব হাসান,ভালুকা (ময়মনসিংহ): একজনকে বাঁচানোর আকুল চেষ্টার শেষ পরিণতি হলো দুজনের নিথর দেহ। ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন খারুয়ালী গ্রামের মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬০) ও আজিদ আকন্দের ছেলে সাহাবউদ্দিন আকন্দ (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিজমিতে কাজ করতে গিয়ে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ধনু আকন্দ। তাকে বিপদে পড়ে থাকতে দেখে উদ্ধারের জন্য ছুটে যান চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ। কিন্তু তাকে বাঁচাতে গিয়ে সাহাবউদ্দিনও বিদ্যুতের সংস্পর্শে আসেন। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় সবকিছু। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই চাচাতো ভাই।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনও প্রাণ হারানোর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে খারুয়ালী গ্রামের পরিবেশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

একে বাঁচাতে গিয়ে দুজনেরই নিথর দেহ, ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট টাইম : ০৩:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬