নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা জানান দিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহাসিন আলী।
শুক্রবার (৬ নভেম্বর ) বিকেলে খলিসাকুন্ডি ইউনিয়নে শত শত মোটরসাইকেলের অংশগ্রহণে এ শোডাউন অনুষ্ঠিত হয়। খলিসাকুন্ডি বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়। শোডাউনে খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মহাসিন আলীর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম,দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ প্রচার সম্পাদক আকরাম হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাচান আহমেদ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একলাচুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শোডাউনে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলী বলেন, আমি বিএনপির একজন নির্যাতিত ও নিপীড়িত ব্যক্তি। আজকের এই জনসমাগমই আমার জনপ্রিয়তার প্রমাণ। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, বিএনপি থেকে মনোনীত ও নির্বাচিত হলে খলিসাকুন্ডি ইউনিয়নকে জেলা তথা দেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। পাশাপাশি জীবনের বাকি সময় জনগণের সেবায় উৎসর্গ করতে চাই।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 
















