ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আতিকুর রহমান আতিক কবি নজরুল কলেজ ছাত্রদলের সংবর্ধনায় সিক্ত নাগরপুরের কৃতিসন্তান জননেতা মাইনুল আলম খান কনক দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না, জিল্লুর রহমান কর্মী প্রেরণে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী কুষ্টিয়া, দৌলতপুর উপজেলার কালিদাসপুর পুলিশ ক্যাম্প বাজার। দশমিনায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালন সলিমাবাদে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের মতবিনিময় মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয়: অধ্যাপক গোলাম রসুল পলাতক স্বৈরশাসকদের ফেরার ইতিহাস নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আতিকুর রহমান আতিক

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল তিনটায় উপজেলার দপ্তিয়রের পাইকাইলস্থ আলহাজ আইন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত উক্ত ফাইনাল খেলায় ক্লাবের সভাপতি মোঃ সামরুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জননেতা আতিকুর রহমান আতিক।

উক্ত ফুটবল খেলায় তাঁর উপস্থিতি ফুটবলপ্রেমী দর্শক ও স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ইঞ্জিনিয়ার মোঃ মোতালেব হোসেন এর পক্ষে উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নবী ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার প্রমুখ।

এছাড়া উক্ত ফাইনাল ফুটবল খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক, সমাজসেবী এবং এলাকাবাসী সহ সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে
আয়োজক কমিটি গণমাধ্যমকে জানান।

ফাইনাল খেলায় ধুবড়িয়া ফুটবল একাডেমি, নাগরপুর এবং বি.কে. স্পোর্টিং ক্লাব, বলিয়াপুর, সাভার অংশগ্রহণ করে এক শূন্য গোলে ধুবড়িয়া ফুটবল একাডেমি জয় লাভ করে।

খেলা শেষে আমন্ত্রিত সকল অতিথি এবং বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

আপডেট টাইম : ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬