ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক তমাল গ্রেপ্তার মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা অপরাধ  মিথ্যা থেকে দূরে থাকার আহ্বান জানান: মির্জা আব্বাস রাজশাহীতে দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুরে জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

পৈত্রিক সম্পত্তি, ও জমি দখলদার সাবেক মেম্বর আমজাদ।

নিজস্ব প্রতিনিধি: লাঠি আর ক্ষমতার জোর নেই তাই দীর্ঘদিনেও পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে পারেনি দৌলতপুর উপজেলার বড়গাংদিয়ার তিন ভাই সোহরাব, সুমুল ও ছুরাত। দখলদারদের বারবার অনুরোধ করেছে জমি ছেড়ে দিতে। কিন্তু দখলদারদের বক্তব্য লাঠির জোর না থাকলে নাকি সম্পত্তি পাওয়া যায়না।

এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বড়গাংদিয়াড় মকবুল মালিথার ৩ ছেলের সাথে। মকবুল মালিথা মারা গেছে দীর্ঘদিন আগে। মকবুল মালিথার রেখে যাওয়া সম্পত্তির বাড়াগাংদিয়াড় মৌজার ৪৮৩ নং খতিয়ানের ৬৪৯ নং দাগের ২৬ শতাংশ জমি জোরপূর্বক ভোগদখল করছে মৃত মতলেব মালিথার ছেলে স্থানীয় প্রভাবশালী সাবেক মেম্বর আমজাদ ও তার ভাই মহাসীন।

লাঠি আর ক্ষমতার জোরে তারা সোহরাব, সুমুল ও ছুরাত এর পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল করে রেখেছে। প্রতিনিয়তই ভুক্তভোগীরা জমির খাজনা পরিশোধ করলেও দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী সাবেক মেম্বর ও তার ভাই। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানায়, আমাদের লাঠির জোর নেই। তাই নিজেদের পৈত্রিক সম্পত্তিও আজ দখলদারদের কবলে।

বারবার জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা ছেড়ে দেয়নি। উল্টো দিয়েছে প্রাণনাশের হুমকি। তাই প্রশাসনের কাছে আমাদের দাবী তদন্তের মাধ্যমে আমাদের পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করে দখলদারদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে অভিযুক্ত আমজাদ জমি দখলের সত্যতা স্বীকার করে বিভিন্নভাবে কথা ঘুরিয়ে প্রতিনিধিকে ম্যানেজ করার চেষ্টা করেন। এ বিষয়ে দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, এ ধরনের কোন অভিযোগ পায়নি। যদি অভিযোগ পায় অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুরে জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

আপডেট টাইম : ০৭:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১