ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছিনতাইকারীর খপ্পরে পড়েছে ভ্যানচালক

বড়াইগ্রামে ছিনতাইকারীর খপ্পরে শিশু ভ্যানচালক; অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ১৫ বছরের শিশু ভ্যান চালককে ভুলিয়ে নিয়ে গিয়ে ভ্যান ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দুই ব্যাক্তি। ১০ ই এপ্রিল শনিবার সন্ধ্যায় জোনাইল ইউনিয়নের মানইর মেরীভিটা গ্রামের মোঃ তাউহিদ হোসেন(১৫) এর সাথে এই ঘটনা ঘটে। তাউহিদ জোনাইলের নূরআলী ইটভাটায় কর্মরত মোঃ রহিম প্রামানিক এর ছেলে। বর্তমানে সে জোনাইল ও আর খান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভুক্তভোগী তাউহিদ হোসেন জানায়,জোনাইল পাগলাবাজার ব্রিজ থেকে জোনাইল কলেজে যাওয়ার কথা বলে আমাকে নিয়ে যায় একটি লোক। কলেজে পৌছালে ঐ লোক বলে আমি খাদ্য ব্যবসায়ী। ব্যবসার টাকা নিতে বনপাড়ায় যাবো। এই বলে ৩০০ টাকা ভাড়ায় রিজার্ভ করে আমাকে বনপাড়া নিয়ে যায়। বনপাড়া পার হয়ে টাকা দেওয়ার কথা বলে একটি মোটরসাইকেলে করে দুইজন মানুষ আমাকে জনশূন্য একটি জায়গায় নিয়ে যায় এবং একটি স্পিড এর বোতলে কি যেনো মিশিয়ে আমাকে খেতে বলে।

আমি খেতে না চাইলে আমাকে জোর করে মুখ চেপে ধরে খাইয়ে দেয় এবং আমাকে মারধর করে একটি ঝোপে ফেলে রেখে চলে যায়। এরপর আমি আর কিছুই জানি না। পরে পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং আমাকে এই হাসপাতালে ভর্তি করে।

বড়াইগ্রাম থানার ওসি মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,বিষয়টি সম্পর্কে আমরা অবগত। আমরা ভ্যান উদ্ধারের নিকটবর্তী। আশা করি খুব দ্রুত ভ্যান উদ্ধার করে মালিকের হাতে তুলে দিতে পারবো।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

ছিনতাইকারীর খপ্পরে পড়েছে ভ্যানচালক

আপডেট টাইম : ০৩:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১