ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনদের ভূখন্ড ফিরিয়ে দেয়ার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

১৮ মে সোমবার দুপুরে গাউসিয়া ইসলামিক মিশন বাংলাদেশ, সৈয়দপুর শাখার উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, গাউসিয়া ইসলামিক মিশন বাংলাদেশ-এর মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমাদ আল-বুখারী, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভুলু, সাধারন সম্পাদক হাজী আজহার সুলতান, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, শাহ আউলিয়া মসজিতের খতিব সাবির হোসেন নূরী রিজভী, ঢেলাপীর আবাসন মসজিতের খতিব ইমাম মোরশেদুল ইসলাম রিজভী, সংগঠনের প্রচার সম্পাদক নওশাদ আনসারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরজু আশরাফী ও সদস্য নাদের ফাহিম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ এরশাদ আহমাদ আল-বুখারী ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান। মানববন্ধনের আগে শহরের গোলাহাট পানির টাঙ্কি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহরের ব্যবসায়ী, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইম : ০৯:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১