ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

সৈয়দপুরে বিমানবন্দর মার্কেটের ব্যবসায়ীদের সড়ক অবরোধ

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দর মার্কেটের বিদ্যুৎ ও পানি বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন করে কর্তৃপক্ষ। বুধবার (১৯ মে) দুপুরে এ নিয়ে ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের সামনে বিমানবন্দর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ব্যবসায়ীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ব্যবসায়ীরা জানায়, বিমানবন্দরের আগের ব্যবস্থাপক শাহিন আহমেদ এর সাথে চুক্তির মাধ্যমে এই মার্কেটটি তৈরী করা হয়েছে। বর্তমান ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ দায়িত্ব নেয়ার পর করোনাকালীন সময় হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করেন। মার্কেটে একের পর এক চুরি সংঘটিত হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবী জানালে তিনি একজন সিকিউরিটি গার্ড তথা নৈশ প্রহরী দিতেও অস্বীকৃতি জানান।

এমনকি আমরা নিজেদের খরচায় একজনকে দায়িত্ব দিতে চাইলেও সম্মতি দেয়নি। অপরদিকে গত ৫ মাস থেকে দোকানের বিদ্যুৎ বিলের কোন প্রকার কাগজ না দিয়েই মৌখিকভাবে বিলের টাকা আদায় শুরু করেন ব্যবস্থাপক। এতে কয়েকজন ব্যবসায়ী বিল দিলেও অধিকাংশরাই এভাবে বিল দিতে অস্বীকৃতি জানাই।

এতে প্রায় ৫ মাসের বিল অপরিশোধিত থাকে। এ সুযোগে ওইদিন নীলফামারী থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বন্ধ করে দেয়া হয় পানি সরবরাহের লাইনও। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। এতে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ কোন মন্তব্য দিতে রাজি হননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বিমানবন্দর মার্কেটের ব্যবসায়ীদের সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১