ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

সৈয়দপুরে ট্রেন গণহত্যা দিবস পালিত

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গোলাহাট বধ্যভূমিতে ট্রেন গণহত্যা দিবস পালন করা হয়েছে। রোববার (১৩ জুন) পূজা-অর্চনা, কালো ব্যাজ ধারণ, পুষ্পমাল্য আর্পণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালান করা হয়।

গোলাহাট বধ্যভূমির শক্ত বেদীতে ৪৭১ জন শহীদকে স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। ১৯৭১ সালের ১৩ জুন সকাল ১০টার দিকে সৈয়দপুরে হিন্দু মাড়োয়ারিদের ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে শহরের অদূরে গোলাহাট বধ্যভূমিতে ট্রেন থামিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বর্বর বাহিনী ও বিহারিরা। শহীদ স্বজনদের বক্তব্যে এসব তথ্য উঠে আসে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাসিম আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন- সৈয়দপুর উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) রমিজ আলম, সৈয়দপুর পৌর পরিষদের প্যানেল মেয়র শাহিন হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দপুর উপজেলার কমিটির সাবেক কমান্ডার একরামুল হক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ পরিবারের সন্তান প্রজন্ম’৭১ এর সভাপতি মজিবুর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান,পূজা উদযাপন কমিটি সৈয়দপুর শাখার সভাপতি রাজকুমার পোদ্দার, হিন্দু কল্যান কমিটির সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক সুমিত কুমার, প্রজন্ম ‘৭১-এর সাবেক সভাপতি মুজিবুল হক, শহীদ পরিবারের সন্তান ও শহীদ স্মৃতি রক্ষা কমিটির সদস্য নিরঞ্জন কুমার আগারওয়ালা, শহীদের সন্তান সাংবাদিক এম আর ঝন্টু প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের শহীদদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশের জন্য সরকারের প্রতি দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ট্রেন গণহত্যা দিবস পালিত

আপডেট টাইম : ০৭:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১