ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন

হবিগঞ্জে সাঁড়াশি অভিযানে উদ্ধার হলো চোরাই গরু

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের মাধবপুরে টানা ৫দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। গরু পেয়ে মুখে হাসি ফুটে উঠেছে অসহায় কৃষাণী মাহমুদা বেগম(৪৫)’র । সোমবার দিবাগত রাতে ৩টি গরুর মধ্যে ১টি উদ্ধার হয়। সূত্রে জানা যায়,

গত বৃহস্পতিবার (৫ আগস্ট ) গভীর রাতে উপজেলার বানেশ্বর গ্রামের বৃদ্ধ তারা মিয়া ও মাহমুদার ঘরের টিনের বেড়া খুলে গর্ভবতী ৩টি গাভী ও ১টি বাছুর চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। চোরদের হাত থেকে কালো রঙ্গের বাছুরটি ওইদিন দুপুরে নিজে নিজেই বাড়িতে ফিরে আসে। বাকী ৩টি গরু চোরদের কবলে থেকে যায়।

গরু চুরির খবর পেয়ে মাধবপুর- চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মহসিন আল মুরাদ ও ওসি আব্দুল রাজ্জাক গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও খোয়া যাওয়া গরুগুলো উদ্ধারের বিষয়ে অসহায় পরিবারকে আশ্বস্থ করেন।

পরদিন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম মঈনও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মাহমুদার হাতে উপহার তুলে দেন। এ ঘটনায় তারা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ চুরি যাওয়া ৩টি গরুর মধ্যে সোমবার দিবাগত রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের একটি পুকুরের পাড় থেকে উদ্ধার করেন। বাকী ২টি গরু উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা

হবিগঞ্জে সাঁড়াশি অভিযানে উদ্ধার হলো চোরাই গরু

আপডেট টাইম : ১০:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১