ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

এক একর ১৩ শতক জমি উদ্ধার করলেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আক্তার

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পুলপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে সৈয়দপুর পৌর পরিষদের উদ্যোগে এ উচ্ছেদ করা হয়। এ সময় পৌরসভার বেদখলে থাকা এক একর ১৩ শতক জমি উদ্ধার করা হয়। তবে নোটিশ না দিয়ে এবং পূনর্বাসনের ব্যবস্থা না করেই এভাবে উচ্ছেদ করায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা।

সৈয়দপুর পৌরসভার সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা যায়, বর্জ্য ব্যবস্থাপনার জন্য শহরের বাহিরে ওই এলাকায় উল্লেখিত পরিমান জমি ক্রয় করে পৌরসভা। কিন্তু স্থানীয় একজনের মাধ্যমে ২০ জন সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌরমেয়র রাফিকা আকতার জাহান বেবী। এ সময় ১৫ টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৫ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরমেয়র রাফিকা আকতার জাহান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দখলকারীদের এর আগে নোটিশ দেয় পৌরসভা। এরপরও স্থাপনা অপসারণ না করায় এ অভিযান পরিচালনা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এক একর ১৩ শতক জমি উদ্ধার করলেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আক্তার

আপডেট টাইম : ০৩:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১