ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

হরিণাকুণ্ডুতে অপচিকিৎসা না করার অনুরোধ সাপুড়েদের

সবুজ শাহরিয়ার, হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাপুড়েদের সাথে মতবিনিময় করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে সাপুড়েদের নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার অন্তত ৩০ জন সাপুড়ে অংশ নেন।

সাপুড়েদের উদ্দেশে থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, সাপে দংশনের পর কোনো রোগীকে ঝাড়ফুঁকের মাধ্যমে অপচিকিৎসা না দিয়ে ১০০ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে পাঠাতে হবে। অধিকাংশ সাপুড়েরা দিনভর রোগীদের ঝাড়ফুঁক দিয়ে শেষে তাকে হাসপাতালে পাঠান। ফলে রোগীর মৃত্যু ঘটে।

এ ধরণের অপচিকিৎসা থেকে বিরত থাকতে তিনি সাপুড়েদের প্রতি অনুরোধ জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই মতবিনিময় সভা হবে বলেও জানান তিনি। এ সময় পৌরসভার মেয়র ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

সভায় আগত ইজ্জত আলী নামে এক সাপুড়ে বলেন, যদি কোন বিষধর সাপে মানুষকে দংশন করে তাহলে ওঝার পক্ষে তাকে বাঁচানো সম্ভব নয়। এই প্রথম এ বিষয়ে সচেতন করতে সভা করায় তিনি পুলিশকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে তার কাছে সাপের দংশনের রোগী গেলে তিনি দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর জন্য অন্য ওঝাদের প্রতিও অনুরোধ করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামিনুর রশিদ বলেন, সাপে দংশনের রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনমের ব্যবস্থা রয়েেেছ। স্বল্প সময়ের মধ্যে রোগী হাসপাতালে আসলে চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করা সম্ভব বলেও জানান তিনি।

পৌরসভার মেয়র ফারুক হোসেন বলেন, সাপে দংশনের রোগীকে কোনক্রমেই অপচিকিৎসা না দিয়ে হাসপাতালে নিতে হবে।

সভায় প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, কাউন্সিলর আবু আসাদ রুনু, নিখিল কুমার হালদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাধুখাঁ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন প্রমূখ বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

হরিণাকুণ্ডুতে অপচিকিৎসা না করার অনুরোধ সাপুড়েদের

আপডেট টাইম : ০৬:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১