ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

শার্শায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী শার্শা উপজেলা পরিষদের সভাকক্ষে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেন যশোর জেলা তথ্য অফিস।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।

এসময় তিনি বর্তমান সরকারের দেশ উন্নয়নের ধারাবাহিকতায় দেশের ৬৪ জেলায় ৬৮ টি তথ্য কমপ্লেক্স ভবন নির্মানের উদ্যোগকে উন্নয়নের আরেক ধাপ মাইলফলক হিসেবে বিবিধ বর্ণণা করেন। বলেন, অচিরেই দেশের অন্যন্য জেলার তথ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শুরুর সাথে সাথে যশোর প্রেসক্লাব সংলগ্ন ৩৩ শতক জায়গার উপর যশোর জেলা তথ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শুরু হবে।

যার নির্মান কাজ শেষ হতে ৩ বছর সময় লাগতে পারে। এছাড়া এ তথ্য কমপ্লেক্স ভবনের সাথে সিনে কমপ্লেক্স থাকবে। যেখানে শিশু কিশোর ও বয়স্করাও সিনেমা দেখতে পাবে। এসাথে এ কমপ্লেক্সে সাংবাদিকদের বসার জন্য নির্দিষ্ঠ সুব্যবস্থা থাকবে। যেখানে বসে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা সংবাদ আদান প্রদাণ করতে পারবেন।

যশোর জেলা সিনিয়র তথ্য অফিসার মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুর মানসিক বিকাশ, নিরাপদ মাতৃত্ব, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, নারীর সামাজিক নিরাপত্তা, জন্মনিবন্ধন, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ, জঙ্গীবাদ প্রতিরোধসহ বিবিধ বিষয়ে জ্ঞানদান করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বিবিধ বিষয়ের উপর আলোচনা করেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার (মা ও শিশু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডাক্তার আবু বকর সিদ্দিকী।

এসময় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূর-ই-জাহান গুলশান।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সৌতম কুমার দাস, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমানসহ উপজেলার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, সমাজকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শার্শায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

আপডেট টাইম : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১