ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আসামিকে চেনেন না অথচ সাংবাদিক রাসেল খুনের মামলার আসামি সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি কমলগঞ্জে ক্লাসে শিক্ষিকার ঘুম, শিক্ষক উপস্থিতি নিয়েও অভিযোগ নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন।

রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সৈয়দপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলনন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকায় গত কয়েকদিন ধরে মাইকে প্রচারণা চালাচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। প্রচারনায় রেলওয়ের ২৫ দশমিক ৭৫ একর জমিতে স্থাপনা মালিকদের নকশাসহ প্রয়োজনীয় কাগজ পত্র পার্বতিপুর কানুনগো অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এনিয়ে ব্যবসায়ীসহ নাগরিকদের মাঝে ভীতি দেখা দিয়েছে। রেল কর্তৃপক্ষের সেই প্রচারনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর পরিষদ। শনিবার দুপুরে পৌর অধিবেশন কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, সরকারি বিধি মোতাবেক যে সব পৌর বা পৌর কর্পোরেশন এলাকায় রেলওয়ের হাট-বাজার অবস্থিত সে সব হাট-বাজারের জমিসহ স্থাপনাগুলো পৌর পরিষদকে হস্থান্তর করতে হবে। আর জমির মালিকানা থাকবে ভূমি মন্ত্রনালয়।

তবে পৌর পরিষদ লাইসেন্স প্রদাণ ও নবায়ন, রেন্ট ও টোল আদায়সহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। এ বিধি মোতাবেক ৬ আগস্টের ১৯৮৫ সালে রেলেওয়ের ২৫ দশমিক ৭৫ একর জমি নীলফামারী জেলা প্রশাসক হস্তান্তর করেন পৌর পরিষদকে। কিন্তু রেলের ওই জমি হস্থান্তরে বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ আদালতে মামলা করেন। আদালত পৌর সভার পক্ষে রায় দেন।

এরপর রেল কর্তৃপক্ষ পৌর সভার বিরুদ্ধে ১৭ কোটি টাকা আদায়ের দাবীতে মানি সুটের মামলা করেন। এ মামলতেও পৌর সভার পক্ষ্যেই ডিক্রি হয়। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। এ অবস্থায় রেল এভাবে মাইকিং করায় ব্যবসায়ীসহ সাধারণ নাগরিকদের মাঝে উদ্বেগ ও ভীতি দেখা দিয়েছে।

তিনি বলেন, রেলের কিছু অসাধু কর্মকর্তা উদ্দেশ্য প্রনোদিত ভাবে মামলার পর মামলা দিয়ে আসছে। এতে পৌরসভা হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে। বাধাগ্রস্থ হচ্ছে পৌর সভার উন্নয়ন মূলক কাজ। রেল কর্তৃপক্ষের এ মাইকিং এখতিয়ার বহির্ভুত বলে দাবী করা সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র শাহীন হোসেন, আবুল কাশেম দুলু ও সবিয়া সুলতানাসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আসামিকে চেনেন না অথচ সাংবাদিক রাসেল খুনের মামলার আসামি

রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সৈয়দপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলনন

আপডেট টাইম : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১