ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন, কিশোরগঞ্জে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা শীত মৌসুম এলেই গ্রামের নারীদের মধ্যে বেড়ে যায় কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা। খতিয়ানভুক্ত জমি জোরপূর্বক দখল,হামলা ও লুটপাটের অভিযোগ দৌলতপুর উপজেলা তাঁতী দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত, বিএনপি দলের মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না: রউফ  চৌধুরী হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা হোসেনপুর  বিএনপির কোরআন খতম ও গরীর দুস্থদের  মাঝে খাবার বিতরণ। পঞ্চগড়ে ট্রাকচাপায় সরকারি কর্মচারী নিহত 

বিএনপি বার বার লজ্জাজনকভাবে ভোটে হারছে: হানিফ

বিএনপি বার বার লজ্জাজনকভাবে ভোটে হারছে, এসব কথা বলেন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

কুষ্টিয়া প্রতিনিধি: পৌরসভা নির্বাচনে ইভিএম সফটওয়্যার নিয়ে ভোট জালিয়াতির সুযোগ আছে- বিএনপি নেতাদের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’। বিএনপি বার বার ভোটে হারছে। কুষ্টিয়াতেও লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। তিনি বলেন, এরমধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে দেশের জনগন উন্নয়ন, অগ্রগতি ও শান্তির পক্ষে। আর এটা নিশ্চিত করেছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনি প্রধানমন্ত্রী হিসেবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে দেশের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে রেখেছেন, জনগণ এটাই চায়।

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পর্যায়ের ২০২১-২২ চক্রের ভিজিডি উপকারভোগী মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ভোটের ফলাফল শেখ হাসিনার প্রতি জনগণের আস্থার প্রতিফলন। বিএনপির অভিযোগ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পক্ষে থাকবে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সকল দলের অংশগ্রহণে অবাঁধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে যা দেশের জনগণ মনে রাখবে।

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন,

বিএনপি বার বার লজ্জাজনকভাবে ভোটে হারছে: হানিফ

আপডেট টাইম : ০৯:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১