ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

নাজমুল সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার আসামি এবং সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভের ওপর হামলা ও ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় এনামুল হক ওরফে ‘ভাঙারি এনামুল’কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এর আগে, গত (২৭ সেপ্টেম্বর) জামগড়া ছয়তলা এলাকায় সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভের ওপর হামলা ও মারধর ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় এনামুল হক, মো. শেখ ওয়াসিম ইকবালসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ১৩/২০২৬।

পুলিশ জানায়, সাংবাদিকতার পাশাপাশি সোহরাব হোসেন ওরফে সৌরভ একটি ব্যবসা পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি ব্যবসার বিষয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তিরা তার ওপর হামলা চালান।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ ও সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি এবং ফেসবুকে ভুয়া আইডি বা নিজস্ব আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

আপডেট টাইম : ০৭:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬