ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ খলিসাকুন্ডি কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা কঠোর অবস্থানে এসি ল্যান্ড আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস : নওগাঁয় আন্তজেলা প্রতারক এবং প্লাটিনাম কয়েন  চক্রের ৪ হোতা গ্রেফতার মোহনপুরে পেঁয়াজ সংরক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

চলে এসো

চলে এসো
গোলাম কিবরিয়া
চলে এসো এসো শরতের শুভ্র কাশবনে
দুজনে মিলে হব একজন
বাকি জনেরে খুঁজতে খুঁজতে
হয়ে যাবো আদম হাওয়া।
চলে এসো টিয়া রং শাড়ি পরে
যেন মিশে যেতে পারো
ঘন কাশবনে।
চলে এসো আবেদের ঘাট হয়ে
নদীর উথাল পাথাল ঢেউ থেমে গেলেও
মনের মাঝের মাতাল করা ঢেউ
দেখবে না কেউ
চলে এসো।
ঘাটে বাঁধা ছোট বড় নাউ
একেবারে ছোট নাউয়ে চড়বো দুজন
হৃদয়ের এক ধুল জমিও থাকবেনা ফাঁকা।
মনে করো,পুরো পৃথিবীতে শুধু তুমি আর আমি
চারিদিকে আড়ি ঢেউ করবে খেলা
চলে এসো।
তুমি চলে এসো
বানের পানি নেমে গেছে
কাশবনে জমে আছে পলিমাটি
বাঙালি মেয়ের মত মন,নরম শরীর
সাবধানে পা ফেলো,হাতখানি ধরো
পিছলে যেওনা সখী অন্তরীক্ষের অতল তলে
চলে এসো।
দূর আকাশে সাদা বকের সারি
ছুটে চলে আপন আলয়ে
তারা প্রিয়জন সাথে করে চলে
তারেও রাখেনা ধরে সাঁঝের মায়া
শুধু ছুটে চলে,চলো আমরাও চলি
চলে এসো।
আকাশের শেষ সীমানায় চেয়ে দেখো
সময় আছে দন্ড চারি
পাটে নেমে গেছে দিবাকর
সিঁদুর রাঙা মেঘ এসে,
ছেয়ে যাবে আর কিছুপর
চলে এসো মিটে ফেলি সব লেনাদেনা
জীবনের সুন্দর সময় তো আর বেশি থাকেনা।
চলে এসো

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু

চলে এসো

আপডেট টাইম : ০৯:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

চলে এসো
গোলাম কিবরিয়া
চলে এসো এসো শরতের শুভ্র কাশবনে
দুজনে মিলে হব একজন
বাকি জনেরে খুঁজতে খুঁজতে
হয়ে যাবো আদম হাওয়া।
চলে এসো টিয়া রং শাড়ি পরে
যেন মিশে যেতে পারো
ঘন কাশবনে।
চলে এসো আবেদের ঘাট হয়ে
নদীর উথাল পাথাল ঢেউ থেমে গেলেও
মনের মাঝের মাতাল করা ঢেউ
দেখবে না কেউ
চলে এসো।
ঘাটে বাঁধা ছোট বড় নাউ
একেবারে ছোট নাউয়ে চড়বো দুজন
হৃদয়ের এক ধুল জমিও থাকবেনা ফাঁকা।
মনে করো,পুরো পৃথিবীতে শুধু তুমি আর আমি
চারিদিকে আড়ি ঢেউ করবে খেলা
চলে এসো।
তুমি চলে এসো
বানের পানি নেমে গেছে
কাশবনে জমে আছে পলিমাটি
বাঙালি মেয়ের মত মন,নরম শরীর
সাবধানে পা ফেলো,হাতখানি ধরো
পিছলে যেওনা সখী অন্তরীক্ষের অতল তলে
চলে এসো।
দূর আকাশে সাদা বকের সারি
ছুটে চলে আপন আলয়ে
তারা প্রিয়জন সাথে করে চলে
তারেও রাখেনা ধরে সাঁঝের মায়া
শুধু ছুটে চলে,চলো আমরাও চলি
চলে এসো।
আকাশের শেষ সীমানায় চেয়ে দেখো
সময় আছে দন্ড চারি
পাটে নেমে গেছে দিবাকর
সিঁদুর রাঙা মেঘ এসে,
ছেয়ে যাবে আর কিছুপর
চলে এসো মিটে ফেলি সব লেনাদেনা
জীবনের সুন্দর সময় তো আর বেশি থাকেনা।
চলে এসো