ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দীপু রায়হানের গানের মডেল প্রিন্স মামুন (ভিডিও)

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘আবার নতুন করে।’ এটি কণ্ঠশিল্পী দীপু রায়হানের প্রথম মৌলিক গান। দীপু রায়হান দীর্ঘদিন ধরেই বরগুনায় ব্যান্ড চালাচ্ছেন। তিনি আগন্তুক ব্যান্ডের ভোকাল।

এই গানের মাধ্যমে অডিও ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হলো। গানটির কথা লিখেছেন রণক ইকরাম। এআর রাব্বির সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাজ হৃদয়। আর গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন টিকটক-লাইকিখ্যাত প্রিন্স মামুন ও নুসরাত।

ফিল্মম্যানিয়াকের পরিচালনায় গানটি মূলত ‘ইমপসিবল লাভ’ শীর্ষক একটি শর্টফিল্মের গান। এই গান প্রসঙ্গে দীপু রায়হান বলেন, ‘অনেকদিন ধরে গান করছি। এই গানের মাধ্যমে মূল ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হলো। লায়নিককে ধন্যবাদ আমাকে সুযোগ দেয়ার জন্য। একই ব্যানারে আমার আরো গান রয়েছে মুক্তির অপেক্ষায়।

আশা করছি শ্রোতারা সেগুলো পছন্দ করবেন।’ অন্যদিকে প্রিন্স মামুন নিজের ও বন্ধু বান্ধবের ইউটিউব চ্যানেলে নিয়মিত পারফর্ম করলেও অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এবারই প্রথম কাজ করলেন। কাজ প্রসঙ্গে প্রিন্স মামুন বলেন, ‘আসলে টিকটক-লাইকি বললেই সবার সামনে একটা নেগেটিভ ভাইব তৈরি হয়।

আমি বলবো আমাদেরকে সুযোগ দেয়া হোক, আমরা সেই পজিটিভিটি তৈরি করবো। আমরা অন্য আট-দশজনের মতো স্বাভাবিক কাজ চালিয়ে যেতে চাই।’ শিগগিরই একই ব্যানারে ‘ইমপসিবল লাভ’ শর্টফিল্মটি মুক্তি পাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

দীপু রায়হানের গানের মডেল প্রিন্স মামুন (ভিডিও)

আপডেট টাইম : ০৫:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১