ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা বিষয়ে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ভেড়ামারায় চিত্রা ট্রেন বহালের দাবিতে রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে বিক্ষোভ দৌলতপুরে উচ্চমূল্য সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গোল্ডকাপে মালয়েশিয়া এক্সপ্রেসের দাপুটে জয়,হারল গোয়ালগ্রাম ধামইরহাটে আদিবাসীদের র‌্যালী,মানবন্ধন ও স্মারকলিপি প্রদান উঠান বৈঠকে নারী ভোটারদের গণজোয়ার: চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর পক্ষে ব্যাপক উন্মাদনা আড়ানীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু,২ হাজার টাকা জরিমানা

দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি

যশোর প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপসহ যশোর রিজিয়নের আওতাধীন ২২২টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এ ছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরসহ বিভিন্ন এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।

পাশাপাশি স্থানীয় প্রশাসনের অনুরোধে গোপালগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তায় যশোর রিজিয়ন থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিজিবির দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি

আপডেট টাইম : ০৮:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬