ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

ফরিদপুরের সালথার তাণ্ডব মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ৫দিনের রিমান্ডে

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান।

ফরিদপুরের সালথার তাণ্ডব মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ৫দিনের রিমান্ডে

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সালথার তাণ্ডবের ঘটনার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ফরিদপুর বিশেষ আদালতে তাকে হাজির করে পুলিশ।

শুনানি শেষে ফরিদপুর বিশেষ আদালতের বিচারক মোঃ ফারুক হোসাইন তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সালথার নজীরবিহীন সহিংস তা-বের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত সোমবার (১৯ এপ্রিল) রাত ৮টায় ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ওয়াহিদ উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল হাই মোল্লার ছেলে।ওয়াহিদুজ্জামনের রিমান্ড মঞ্জুরের বিয়ষটি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান বলেন, সালথায় সরকারি অফিসে তান্ডবের ঘটনায় গ্রেফতার হওয়া সাত আসামীর আদালতে দেওয়া স্বীকারক্তিমূলক জবানবন্দীতে ওযাহিদুজ্জামানের নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ওয়াহিদুজ্জামানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, লকডাউনকে কেন্দ্র করে ও পরে নানাবিধ গুজব ছড়িয়ে গত ৫ এপ্রিল সোমবার রাতে সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তা-ব চালায় কয়েক হাজার উত্তেজিত জনতা। এ সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। এ ঘটনায় দুই যুবক নিহত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

ফরিদপুরের সালথার তাণ্ডব মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ৫দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১