ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠনের উদ্যোগ কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি ভর্তির লটারীর ড্র অনুষ্ঠিত

এনামুল হক,ময়মনসিংহ: দেশের সকল স্কুলের মত সোমবার ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৬ষ্ঠ শ্রেণিতে সাধারণ কোটায় ১১১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৫ (পাঁচ) জন, পোষ্য কোটায় ৪ (চার) জন, অপেক্ষমাণ ৩০ (ত্রিশ) জন এবং ৯ম শ্রেণির বিজ্ঞান শাখায় ২ (দুই) জন মুক্তিযোদ্ধা কোটা সহ ৫০ (পঞ্চাশ) জন, অপেক্ষমাণ ৩৬ (ছত্রিশ) জন, মানবিক শাখায় ৪ (চার) জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫ (পাঁচ) জনকে লটারির ড্র-এর মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে লটারি ড্র পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন সুমেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একেএম কামরুল হাসান প্রমুখ। লটারি মাধ্যমে নির্বাচিত ফলাফলের তালিকা স্কুলের নিজস্ব ওয়েব সাইটে (িি.িঃমহধ.বফঁ.নফ) পাওয়া যাবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি ভর্তির লটারীর ড্র অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১