ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী আদালতে সহায়ক কর্মচারী অপ্রতুল, ৮ মাসে মামলা নিষ্পত্তির হার ১৩০ শতাংশ স্বাধীনতার ৫৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া যে সড়কে ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ,ছুরি দেখিয়ে হুমকি কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু এস্কেভেটরের চাপায় ৭০ বছরের বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’ গ্রেপ্তার আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা এনজিওতে ফাঁকা চেক-স্ট্যাম্প দিয়ে বিপাকে চাপাই এর রুমা শতবর্ষের ইসলামপুর ক্লাব: মাঠ থেকে মঞ্চে

ময়মনসিংহের ফুলপুরে শিক্ষিকার রহস্যজনক মৃত্যূর ঘটনা ঘটে

প্রতীক ছবি।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে শিক্ষিকার রহস‍্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফুলপুর উপজেলার দিউ মহিলা কামিল মাদরাসার এক শিক্ষিকার আত্মহত্যার খবর পাওয়া যায়। ফুলপুরের সু-পরিচিতি এ শিক্ষিকার মৃত্যৃকে নিয়ে নানা রহস্য তৈরি হয়েছে জনমনে।

গতকাল (০৪ এপ্রিল) ২০২১ খ্রিঃ রোজঃ রবিবার সকালে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পৌরশহরের শিববাড়ী রোডের বাসা থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। নিহত শিক্ষিকা ফুলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক এমদাদুল হক সবুজের স্ত্রী ফুলপুর মহিলা কামিল মাদরাসার সহকারী শিক্ষিকা নূরন্নাহার বেগম।

ময়মনসিংহের ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নূরন্নাহার এর স্বামী শিক্ষক এমদাদুল হক সবুজ নিজ বিদ্যালয় থেকে বাসায় গিয়ে স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। শিক্ষক এমদাদুল হক এর চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে তাঁর স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বামী এমদাদুল হকের দাবি, স্ত্রী অভিমান করে বিষপান করে এবং দাড়ালো অস্ত্র দিয়ে হাত সহ শরীর রক্তাক্ত করে।

তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। প্রায় ১২ বছর আগে বিয়ে হয় তাদের। তাদের পারিবারিক জীবনে কোনো সন্তান-সন্ততি না থাকায় প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তাছাড়া শিক্ষক এমদাদুলকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শোনা যায়। এ কারণে হয়ত মানসিক যন্ত্রণা সইতে না পেরে গতকাল ০৪ এপ্রিল রবিবার সকালে অভিমান করে আত্মহত্যার পথ বেঁচে নিতে পারেন নিহত শিক্ষিকা নূরন্নাহার।

এ ঘটনায় ময়মনসিংহের ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব‍্যাবস্থা গ্রহণ করা হবেও বলে ওসি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী আদালতে সহায়ক কর্মচারী অপ্রতুল, ৮ মাসে মামলা নিষ্পত্তির হার ১৩০ শতাংশ

ময়মনসিংহের ফুলপুরে শিক্ষিকার রহস্যজনক মৃত্যূর ঘটনা ঘটে

আপডেট টাইম : ১০:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১