ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক রাজশাহীতে সংবাদ সংগ্রহের সময় থানার গেটেই সাংবাদিকের ওপর হামলা করল আসামি ভেড়ামারায় তড়িয়া বালুমহাল বন্ধে প্রশাসনের লাল পতাকা: কর্মহীন হাজারো শ্রমিক, এলাকাবাসীর স্বস্তি ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন নওগাঁ ডিসি এসপি সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার  ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অবসরপ্রাপ্ত এএসপির দুই বছরের কারাদণ্ড

ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করায় পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত এএসপি আব্দুল খালেক ভূঁইয়াকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ- ১০ এর বিচারক জালাল উদ্দিন আহম্মদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামি খালেক রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় ষষ্ঠ তলা বাড়ি নির্মাণ করেন। তার ছেলের নামেও ১০ তলা বাড়ি নির্মাণ করেন।

২০১৪ সালের ২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ জারি করে। তিনি হিসাব দাখিল না করায় ২০১৪ সালের ২৯ মার্চ রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক রফিকুজ্জামান একটি মামলা দায়ের করেন।

মামলার পর তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৬ সালের ৩ নভেম্বর খালেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ছয়জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে চারজন সাক্ষ্য প্রদান করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

অবসরপ্রাপ্ত এএসপির দুই বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ১২:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭