ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

কবিতাঃ- জীবনের আলো ছায়া খেল

***** মোঃ মাবজুলুল বারী খসরু *****
প্রকাশঃ ১৯-০৭-২০২২
সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে অবসাদে
রাতে যখন ঘুমে দু’চোখ হারাবে নিঃসীমে
তখনই আমি তোমার চোখে ভেসে উঠবো
তোমার হ্নদয়ে প্রেমের নিনাদ তুলবো।
সারাদিনের ব্যস্ততার শেষে
ক্লান্ত দুপুরে যখন তুমি অবসাদ দূরণে
এক কাপ গ্রীন কফি খেতে চাইবে
তখন সেই ধুমায়িত কপির বাষ্পীভূত ধোঁয়ায়
আমার ছবি ভেসে উঠতে দেখবে ।
অফিসে কাজের ফাঁকে বা লাঞ্চে
কলিগদের সাথে জমিয়ে আড্ডায় যখন
হাসি ঠাট্টায় মেতে উঠবে,
জেনো ঠিক তখনই এক ঝলকে তোমার
চোখে আমার হাসিমাখা মুখ ভেসে উঠবে।
আবার সকালে জানালা দিয়ে মিষ্টি রোদের
হালকা আভা যখন তোমার চোখ ছুঁয়ে
ঘুম ভাঙাবে, তখন
তুমি সে ছোঁয়া আমার ভেবেই ঘুম থেকে
জেগে উঠবে।
এভাবেই আমি আছি,
থাকবো তোমার জীবনে
প্রতিপদে প্রতিক্ষণে হয়ে
আলো ছায়া খেল,
পাওয়া না পাওয়ার সব দ্বিধা দ্বন্দ্ব ঘুচে
জীবন হাসবে নাচবে গাইবে প্রেমের গান
বাজিয়ে সুখী সংসারের বেল,
যা চলবে আজন্মকাল।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

কবিতাঃ- জীবনের আলো ছায়া খেল

আপডেট টাইম : ১০:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
***** মোঃ মাবজুলুল বারী খসরু *****
প্রকাশঃ ১৯-০৭-২০২২
সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে অবসাদে
রাতে যখন ঘুমে দু’চোখ হারাবে নিঃসীমে
তখনই আমি তোমার চোখে ভেসে উঠবো
তোমার হ্নদয়ে প্রেমের নিনাদ তুলবো।
সারাদিনের ব্যস্ততার শেষে
ক্লান্ত দুপুরে যখন তুমি অবসাদ দূরণে
এক কাপ গ্রীন কফি খেতে চাইবে
তখন সেই ধুমায়িত কপির বাষ্পীভূত ধোঁয়ায়
আমার ছবি ভেসে উঠতে দেখবে ।
অফিসে কাজের ফাঁকে বা লাঞ্চে
কলিগদের সাথে জমিয়ে আড্ডায় যখন
হাসি ঠাট্টায় মেতে উঠবে,
জেনো ঠিক তখনই এক ঝলকে তোমার
চোখে আমার হাসিমাখা মুখ ভেসে উঠবে।
আবার সকালে জানালা দিয়ে মিষ্টি রোদের
হালকা আভা যখন তোমার চোখ ছুঁয়ে
ঘুম ভাঙাবে, তখন
তুমি সে ছোঁয়া আমার ভেবেই ঘুম থেকে
জেগে উঠবে।
এভাবেই আমি আছি,
থাকবো তোমার জীবনে
প্রতিপদে প্রতিক্ষণে হয়ে
আলো ছায়া খেল,
পাওয়া না পাওয়ার সব দ্বিধা দ্বন্দ্ব ঘুচে
জীবন হাসবে নাচবে গাইবে প্রেমের গান
বাজিয়ে সুখী সংসারের বেল,
যা চলবে আজন্মকাল।