ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁও বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত 

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিজয় মিছিল ও র‌্যালি করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে বিএনপির বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের সদস্যসচিব মো. জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।
বক্তারা বলেন, ৫ আগস্ট দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন প্রতিরোধের পথ রচনা করে। তারা বলেন, জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসনের উত্থান মেনে নেবে না। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁও বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত 

আপডেট টাইম : ০৭:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫