ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ

সোহেল হোসেন  লক্ষ্মীপুর প্রতিনিধি। গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নে গাজাবাসীর জন্য আন্দোলনে অংশ নিচ্ছে সাধারণ মানুষ। সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করতে দেখা যায়। এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়।  একই সময় বিশ্বব্যাপী মজলুম গাজাবাজীদের জন্য হরতালের সমর্থনে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শহরের দক্ষিণ তেমুহনী মাসরুর চত্বরে জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপনের নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেই। এদিকে গাজায় গণহত্যা বন্ধেন বাদ জোহর চকবাজার জামে মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন রয়েছে।  বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলের কুলাঙ্গাররা হত্যা করছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ

আপডেট টাইম : ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫