ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঘোড়াঘাটে উপজেলা সমবায় কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার বারপাইকেরগড় দরগা বাজারে অবস্থিত শেখালীপাড়া জোনাকি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে শেখালীপাড়া জোনাকি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার। এ সময় সংবর্ধিত অতিথি তার চাকুরী জীবনের নানা স্মৃতিচারণ করে বলেন, আগামী ৩১ মে আমার চাকুরী জীবনের শেষ দিন। হয়তো আপনাদের সাথে আমার অফিশিয়াল ভাবে নাও দেখা হতে পারে তবে ব্যক্তিগত জীবনে আপনারা যেকোন প্রয়োজন ও পরামর্শে আমাকে পাশে পাবেন। এছাড়া তিনি উক্ত সমিতির সমৃদ্ধি ও সবার সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে শেখালীপাড়া জোনাকি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোসলেম উদ্দিন, সহকারী পরিদর্শক মফিজুর রহমান, বারপাইকেরগড় দরগা বাজার কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাংবাদিক সুলতান কবির প্রমুখ। শেষে সংবর্ধিত অতিথিকে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় শেখালীপাড়া জোনাকি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ফিরোজ কবির, সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, কার্যকরী সদস্য ছইমুদ্দিন শেখ, শরিফুল ইসলাম, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঘোড়াঘাটে উপজেলা সমবায় কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা

আপডেট টাইম : ০৮:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫