ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঘোড়াঘাটে ঢেউটিন, জিআর চাল ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, জিআর চাল, চেক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন তিনি। বিতরণ অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান, ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে ৯শ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়াও ২ জনকে হেয়ারিং এইড, ২ জনকে কর্নার চেয়ার ও ৫ জনকে সাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জাহিদ হোসেন বলেন, “বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কোনো অসহায় মানুষ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নানা ধরনের ভাতা, সহায়ক উপকরণ ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করছে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।
ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন, এমপি।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঘোড়াঘাটে ঢেউটিন, জিআর চাল ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

আপডেট টাইম : ০৯:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬