ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে নীরব চন্দ্র বর্মন নামের ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১ টার দিকে উপজেলার ২নং পালশা ইউনিয়নের দেওগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে শিশুটি বেলুন নিয়ে খেলা করছিল। একপর্যায়ে তার হাতে থাকা বেলুনটি পাশের পুকুরে গিয়ে পড়ে। বেলুনটি তুলতে গিয়েই শিশুটি পানিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
শিশুটির প্রতিবেশী দাদি ললিতা চন্দ্র রায় বলেন, “দুপুর প্রায় একটার দিকে পুকুরে কিছু একটা পুকুরে ভাসতে দেখে কাছে গিয়ে বুঝতে পারি, ওটা নীরব। তখন চিৎকার দিলে নীরবের মা দৌড়ে এসে তাকে পুকুর থেকে তুলে আনে।”
পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর পুকুরের পানিতে একটি বেলুন ভাসতে দেখা দেখা যায়। এতে ধারণা করা হয় বেলুন নিয়ে খেলতে গিয়েই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬