ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মর্যাদাহানি ও হয়রানির অভিযোগ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে অপপ্রচার করে মর্যাদাহানি, কর্মক্ষেত্রে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
গত ১৪ জুন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষজ লুৎফুন নাহার ও সিনিথিয়া আফরিন ছেমি এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় অভিযুক্ত প্রধান শিক্ষক অভিযোগ কারীদের বিরুদ্ধে বিরুদ্ধে বিরূপ আচরণ শুরু করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা চালান। এছাড়া পরীক্ষার ফি ও সনদপত্রের নামে অর্থ আদায়, জাতীয় দিবসের বরাদ্দের অপব্যবহার, টিফিন কর্মসূচিতে অনিয়ম, নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণ এবং প্রশিক্ষণের জন্য চাঁদা দাবির বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের কিছু সরঞ্জাম সরিয়ে নেওয়া এবং তাদের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানির অভিযোগও তোলা হয়েছে।
অভিযোকারী সন্তানসম্ভবা শিক্ষক সিনিথিয়া আফরিন ছেমি বলেন, “এসব ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।” অভিযোগকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুন বলেন, “আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তদন্ত কর্মকর্তা দুপক্ষের উপস্থিতিতে বিষয়টি তদন্ত করছেন। তদন্ত রিপোর্টেই প্রকৃত সত্য প্রকাশ পাবে।” তিনি আরও বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় নিরাপত্তার কারণে দুটি পানির ট্যাংক তার বাড়িতে রাখা হয়েছে এবং কিছু নষ্ট সরঞ্জাম মেরামতের জন্য দোকানে রয়েছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ইউপিইটিসি ইনস্ট্রাক্টর শাহিদুল ইসলাম বলেন, “অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছি। বিদ্যালয়ে গিয়ে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য নিয়েছি। প্রাপ্ত তথ্য লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসারের কাছে জমা দেওয়া হবে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















