ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিয়ের প্রলোভনদেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ রোভার স্কাউট জীমকে সব কার্যক্রম থেকে বিরত রাখল বাংলাদেশ স্কাউটস ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: শিয়াল ঠেকানোর ‘বৈদ্যুতিক ফাঁদ’ নাকি অসাবধানতা? এলাকা জুড়ে রহস্য বৃষ্টি উপেক্ষা করে নিজেদের জানান দিল মোহনপুর, ৫-২ গোলে দুর্দান্ত জয় আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪ ভেড়ামারায় বিনামূল্যে  গাছের চারা বিতরণ দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ঘোড়াঘাটে বজ্রপাতে একজন নিহত, আহত ২

ঘোড়াঘাটে বজ্রপাতে একজন নিহত, আহত ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কামরুল ইসলাম নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল (৩২) বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন, একই এলাকার হায়দার আলীর ছেলে গোলজার (৩৫) ও ইনসান আলীর ছেলে নূরনবী (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ধানক্ষেতে কাজ করছিলেন কামরুল, গোলজার ও নূরনবী। কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল মারা যান। এ সময় অপর দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনদেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ঘোড়াঘাটে বজ্রপাতে একজন নিহত, আহত ২

আপডেট টাইম : ০৯:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬