ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন নওগাঁ ডিসি এসপি সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার  ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁয় ভরা মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম,চাষিদের শিল্পায়নের দাবি  তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ-২ তানোরে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু দায় নিবে কে

ঘোড়াঘাটে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির উঠান থেকে আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) ভোর রাতে ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলম মিয়া মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি স্থানীয় একটি করাতকলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে আলম মিয়ার স্ত্রীর চিৎকার শুনে তার ছেলে আশরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বাড়ির উঠানে আলম মিয়াকে মাথায় গভীর আঘাত ও গলাকাটা অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখা পায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসার পর খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি

ঘোড়াঘাটে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬