ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি।
শুক্রবার (২২ মে) বেলা ১১ টায় উপজেলার রানীগঞ্জ খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাহিদা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক, মিলার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৪৬ মেট্রিক টন। এছাড়া উপজেলার ৮৪টি মিলারের কাছ থেকে ১ হাজার ৪৭৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শেষে প্রধান অতিথি খাদ্য গুদামের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট টাইম : ০৮:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬