ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঘোড়াঘাটে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান জরিমানা ও দোকান সিলগালা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগী দেখার জন্য ব্যবহৃত একটি কেবিন সিলগালা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গত শনিবার সন্ধার দিকে ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর মোড়ে ‘শর্মি মেডিক্যাল স্টোর’ নামের একটি ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাউসার শেখ।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অর্থোপেডিক সার্জন ডা. সোলায়মান মেহেদী হাসান, ঘোড়াঘাট থানার এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে দোকানের ভিতরে রোগী দেখানোর জন্য ব্যবহৃত একটি কেবিন সিলগালা করা হয়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধের বক্স, অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজসহ অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান জানান, অভিযান পরিচালনার সময় ডাক্তার পরিচয়দানকারী সোহেল রানাকে পাওয়া যায়নি। তিনি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত টের পেয়ে পালিয়ে গেছেন। সোহেল রানা প্রকৃতপক্ষে কোন চিকিৎসক নন, তিনি একজন ভুয়া চিকিৎসক। তার বিরুদ্ধে কিছুদিন আগে ভুল চিকিৎসার মাধ্যমে একটি শিশুর চারটি আঙুল হারানোসহ ক্ষতির অভিযোগ রয়েছে। সে অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, ওষুধপত্র, অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঘোড়াঘাটে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান জরিমানা ও দোকান সিলগালা

আপডেট টাইম : ০৯:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬