ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত

ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকাল সাড়ে ১১টায় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঘোড়াঘাট উপজেলা শাখা ও ঘোড়াঘাট উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ থেকে এক র‍্যালি বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা কর্ম পরিষদ সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রমজান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমরান হোসেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম সেলিম, ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি সাব্বির আহমেদ, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য সহ উপজেলার বিভিন্ন সংগঠনের শ্রমিক ও শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত

আপডেট টাইম : ০১:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫