ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী পালন বিয়ের প্রলোভনদেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ রোভার স্কাউট জীমকে সব কার্যক্রম থেকে বিরত রাখল বাংলাদেশ স্কাউটস ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: শিয়াল ঠেকানোর ‘বৈদ্যুতিক ফাঁদ’ নাকি অসাবধানতা? এলাকা জুড়ে রহস্য বৃষ্টি উপেক্ষা করে নিজেদের জানান দিল মোহনপুর, ৫-২ গোলে দুর্দান্ত জয় আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪ ভেড়ামারায় বিনামূল্যে  গাছের চারা বিতরণ দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে নারী সহ ২ জন আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাখেরা বেগম (৩৬) নামের নারী ও মাহবুব আলম (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) সকালে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলার ২নং পালশা ইউনিয়নের দামপাড়া বাঁশমুড়ি নামক এলাকায় চেকপোস্ট বসিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা হোটেলের পিছনে অভিযান চালিয়ে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৩ হাজার ২০০ টাকা সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের চকচকা রিকাবী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম (৩৮) ও অপরজন ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার আব্দুস ছামাদের মেয়ে সাখেরা বেগম (৩৬)।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিকট থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদেরকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, আটককৃত মাহবুব আলম একজন কসমেটিকস দোকানি। এ ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাদেরকে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে নারী সহ ২ জন আটক

আপডেট টাইম : ০৯:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫