ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী দ্রুত চলন্ত যাত্রীবাহী একটি বাস অটোভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানচালক সহ বাসে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে ।

সোমবার (২৬ মে) সকাল ১১ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দ্বীন ইসলাম পরিবহন (যাহার নং ঢাকা মেট্রো- ব-১৫-৪৭০৩) নামে দ্রুত চলন্ত যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে একটি ব্যাটারী চালিত অটোভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়াও কমপক্ষে আরও ১১জন পার্শ্ববতী ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। আহতদের মধ্যে অটোভ্যান চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগদিশপুর দারিয়া এলাকার সাহেব উদ্দিনের
ছেলে হারুনুর রশিদ (৪৮) হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন।গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে, বাকী ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
দূর্ঘটনার বিষয় নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক জানান, দূঘর্টনায় পড়ে থাকা বাসটি  বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত

আপডেট টাইম : ০৬:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫