ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

শনিবার (২৩ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সিএনজি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষার পাশাপাশি বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালিয়ে ড্রাইভিং লাইসেন্স ৪টি, হেলমেটবিহীন ৭টি, রেজিস্ট্রশন ১টি সহ ১২টি মামলায় মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ রংপুর অঞ্চলের ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন এবং দিনাজপুর ট্রাফিক বিভাগের টিএসআই আবুল কালাম আজাদ সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান

আপডেট টাইম : ০২:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫