ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঘোড়াঘাটে ১৩৭৫ একর জমি নিয়ে জনসাধারণ ও এমএফআরও মুখোমুখি অবস্থান

ঘোড়াঘাট ((দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ টি কলোনীর ১৪ টি মৌজায় অবস্থিত ১৩ শত ৭৫ একর জমি নিয়ে প্রায় ৩ হাজার পরিবারের জনসাধারণ ও বাংলাদেশ সেনাবাহিনীর সংস্থা- মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এমএফআরও) মুখোমুখি অবস্থায় রয়েছে। এ নিয়ে দুপক্ষের দফায় দফায় আলোচনা চলছে।

বুধবার (৪ জুন) দুপুর ১২টায় ঘোড়াঘাটে অবস্থিত ওসমানপুর সেনা ক্যাম্পে আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ ও ৫টি কলোনী বাসীর পক্ষে একটি প্রতিনিধি দল ২য় দফায় এক আলোচনায় বসেন। আলোচনা শেষে কলোনী বাসীর প্রতিনিধি হিসেবে ব্যারিস্টার সানি আব্দুল হক এক সংক্ষিপ্ত ব্রিফ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের কর্ণেল রুবাইয়াত সহ কর্মকর্তাদের সাথে এক ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করেন যে, তাদের পক্ষ থেকে কোনো পরিবারকে উচ্ছেদ এবং জনসাধারণ কোন রকম ভয় ও ভীতসন্ত্রস্ত অবস্থায় থাকে এরকম কার্যক্রম পরিচালনা করা হবে না।  এছাড়া বিরোধীয় বিষয়গুলো আদালতের মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করা হয়। এসময় ব্যারিস্টার সানি আব্দুল হক কলোনীবাসী সহ স্বার্থসংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করে বিষয়টি মোকাবেলা করার আহবান জানান।

আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল রুবাইয়াত, ওসমানপুর সেনা ক্যাম্পের মেজরনাজমুল হক, ব্যারিস্টার সানি আব্দুল হক, এ্যাডভোকেট এ.বি.এম শফিকুর রহমান, আফসারাবাদ কলোনীর বাসিন্দা সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, খোদাদাতপুর কলোনীর বাসিন্দা আব্দুল আজিজ, রাকিব হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঘোড়াঘাটে ১৩৭৫ একর জমি নিয়ে জনসাধারণ ও এমএফআরও মুখোমুখি অবস্থান

আপডেট টাইম : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫