ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় পৌর ভবনের সভাকক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ও বাজেট ঘোষণা করেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। পরে বাজেট উপস্থাপন করেন, পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ।
ঘোষিত বাজেট অনুযায়ী, আসন্ন অর্থ বছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৪ লাখ ২০০ টাকা এবং ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৫৫ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। এতে করে চলতি অর্থ বছরে পৌরসভার রাজস্ব উদ্বৃত্ত থাকবে ৬০ হাজার ৫০০ টাকা। বাজেট ঘোষণা পরবর্তী পৌর প্রশাসক বলেন, “পৌর বাসিন্দাদের উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ব্যয়ের প্রতিটি খাত নির্ধারণ করা হয়েছে এবং রাজস্ব আহরণেও স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।

অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ আলী, ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহব্বায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, পৌর নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট পৌর শাখার সাবেক আমীর আমিনুল ইসলাম সেলিম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

আপডেট টাইম : ০৯:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫