ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দিনাজপুরের কৃতি সন্তান রোকমুনুর জামান রনি আবারও বেসিস সহায়ক কমিটিতে নির্বাচিত

মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দেশের শীর্ষ আইটি সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সহায়ক কমিটিতে দ্বিতীয় বারের মতো স্থান পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃতি  সন্তান এএইচএম রোকমুনুর জামান রনি। তিনি এইচ.আর সফট বিডি’র  প্রতিষ্ঠাতা ও সিইও।
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) চলমান অচলাবস্থা নিরসন এবং কার্যক্রমকে গতিশীল করতে ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে। দেশের বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী গঠিত এই কমিটি বেসিসের কার্যক্রম পরিচালনায় প্রশাসককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
সোমবার (২৭ অক্টোবর) বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে দেশের শীর্ষস্থানীয় আইটি উদ্যোক্তাদের সঙ্গে রোকমুনুর জামান রনি দ্বিতীয় বারের মতো মনোনীত হন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দেশের সফটওয়্যার ও আইটি সেবা শিল্পের জাতীয় বাণিজ্য সংস্থা হিসেবে ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।
মনোনয়নের প্রতিক্রিয়ায় রোকমুনুর জামান রনি বলেন, “দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে এবং তরুণ উদ্যোক্তাদের পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য। বেসিসের এই দায়িত্ব আমাকে আরও অনুপ্রাণিত করবে।”
স্থানীয় প্রশাসন, সহকর্মী এবং এলাকাবাসী তার এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, রোকমুনুর জামান রনি ভবিষ্যতেও দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দিনাজপুরের কৃতি সন্তান রোকমুনুর জামান রনি আবারও বেসিস সহায়ক কমিটিতে নির্বাচিত

আপডেট টাইম : ০৯:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫