ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

দেশের প্রথম ফাইলেরিয়া হাসপাতাল নতুন উদ্যোমে চালু করতে নতুন কমিটি গঠন

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: দেশের প্রথম বিশেষায়িত নীলফামারীর সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল নতুন উদ্যোমে চালু করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। গঠন করা হয়েছে একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি। হাসপাতালের অপারেশন থিয়েটার, জনবল নিয়োগ, ইনডোর ও আউটডোর চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে হাসপাতালের হলরুমে
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সেবা উন্নয়ন ও হিসাব নিরক্ষক সম্পাদক সাংবাদিক ফয়েজ আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০২ সালে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় আলহাজ্ব কবির উদ্দিন সর্দারের দানকৃত ১৫ শতক জমিতে গড়ে তোলা হয় দেশের একমাত্র বিশেষায়িত এ ফাইলেরিয়া হাসপাতাল।

এর প্রতিষ্ঠাতা ছিলেন ডা. মোয়াজ্জেম হোসেন। গোদ ও গলগন্ড চিকিৎসায় দেশব্যাপী ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির সুনাম। পরবর্তিতে ধীরে ধীরে বন্ধ হওয়ার উপক্রম হয় হাসপতালটির। ফলে ২০১২ সালে জমিদাতার জামাতা ডা. সুরত আলী বাবু নিজেই হাসপাতালটি চালুর উদ্যোগ নেন।

কিন্তু সাম্প্রতি তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর হাসপাতালেন কার্যক্রম অব্যাহত রাখতে ৯ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়। এতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ সভাপতি, জমিদাতার ছেলে গোলজার আহমেদ সাধারণ সম্পাদক, এসএম মাহবুবুল হক মিঠকে সহ-সভাপতি, কামারপুকুর ইউপি সদস্য মোমিনুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, ফয়েজ আহমেদ সেবা উন্নয়ন ও হিসাব নিরক্ষক সম্পাদক হিসেবে রয়েছেন।

সংবাদ সম্মেলন শেষে ইন্সটিটিউ অব এলার্জী এন্ড ক্লিনিক্যাল ইমুনোলজী অব বাংলাদেশের (আইএসিআইবি) প্রতিনিধি রাকিবুল ইসলাম তুহিনের হাতে হাসপাতাল পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্থান্তর করা হয়। এছাড়া বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনের (বিপিডিএ) প্রতিষ্ঠানটি পরিচালনায় স্থানীয় কমিটিকে সার্বিক সহযোগিতা করবে বলে জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের প্রথম ফাইলেরিয়া হাসপাতাল নতুন উদ্যোমে চালু করতে নতুন কমিটি গঠন

আপডেট টাইম : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১